১৫ মাসের সফরে স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য ডা. সিনথিয়া’র

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সিনথিয়া তাসমিন তাঁর দায়িত্বকাল শেষ করে নতুন কর্মস্থলে যোগ দিতে বিদায় নিচ্ছেন।
দায়িত্ব পালনকালে তাঁর দিকনির্দেশনায় এবং চিকিৎসক,নার্স, মিডওয়াইফসহ হাসপাতালে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীর সম্মিলিত প্রচেষ্টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবায় বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। যা অতীত ঘুরে তথ্য অনুযায়ী তার দেখা মিলেনি।
*ক্যানসার স্ক্রিনিংয়ে বিভাগীয় সাফল্য:* জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচিতে ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য সংরক্ষণ ও কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট বিভাগে জেলা-ভিত্তিক পারফরম্যান্সে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
*মা ও শিশুর স্বাস্থ্যসেবায় অগ্রগতি:* দায়িত্বকালীন সময়ে হাসপাতালটিতে ২ হাজার ৭২৬টি স্বাভাবিক প্রসব এবং ১১৩টি সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এবং প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
*জাতীয় পর্যায়ে সাফল্য:* সামগ্রিক স্বাস্থ্যসেবা প্রদান ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের মানোন্নয়নে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিদায়লগ্নে গণমাধ্যমের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে ডা. সিনথিয়া তাসমিন বলেন, “শ্রীমঙ্গলের সাধারণ মানুষের দৌড় গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের স্বাস্থ্য বিভাগের প্রতিটি সদস্য আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। অর্জনগুলো কোনো একক ব্যক্তির নয়, বরং পুরো স্বাস্থ্যসেবা দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। শ্রীমঙ্গলের মা ও শিশুদের স্বাস্থ্যসেবায় অবদান রাখা এবং নারীদের স্বাস্থ্যঝুঁকি কমানোর উদ্যোগে যুক্ত থাকতে পারা আমার কর্মজীবনের অন্যতম বড় প্রাপ্তি।”
তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠান পরিচালনা, চিকিৎসাসেবার মান বজায় রাখা এবং দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে গিয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে বিদায়বেলায় তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন।
দায়িত্বকালীন সময়ে সহযোগিতা করার জন্য চিকিৎসক,নার্স, মিডওয়াইফ,স্বাস্থ্যকর্মী, সহকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং উপজেলার সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য ও কল্যাণ প্রত্যাশা করেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
মালিককে না জানিয়েই গাড়ির মালিকানা বদলে দিল বিআরটিএ দুদকে অভিযোগ

মালিককে না জানিয়েই গাড়ির মালিকানা বদলে দিল বিআরটিএ দুদকে অভিযোগ

১৫ মাসের সফরে স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য ডা. সিনথিয়া’র

আপডেট সময় : ০৫:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬