মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) সংবাদদাতা:
নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা উপজেলায় বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন’র (গ্রাউস) এমপাওয়ারমেন্ট প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার দুর্গম পাহাড়ি ফাইতং ইউনিয়ন পরিষদে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে ‘ গ্রামীণ নারীদের অগ্রযাত্রা: নারীর ক্ষমতায়নেই গড়ি সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যত’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক। গ্রামের নারীদের অধিকার আর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জিএফএ কন্সাল্টিং গ্রুপ, জিএমবিএইচ জার্মানি’র সহযোগিতায় প্রকল্পের সহকারি কর্মকর্তা মেহেরুন্নেছার সভাপতিত্বে ফাইতং ইউনিয়ন পরিষদ সদস্য আকবর হোসেন মেহেরাজ, খালেদা বেগম ও হ্লায়েনচেন মার্মা, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুর করিম আরমান বিশেষ অতিথি ছিলেন। এতে ধারণাপত্র পাঠ করেন প্রকল্পের সিএমএম ফারিহা। বক্তব্য রাখেন-প্রকল্পের সিএমএম আরিফুল ইসলাম, বৃস্টি রানী সিকদার, মুহিত ও সানজিদা। নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ডের মাধ্যমে পরিচালিত দিবসে অর্ধশতাধিক নারী স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, সভ্যতা আর প্রযুক্তির দিক দিয়ে উন্নয়নের ধারায় পৃথিবী এগিয়ে গেলেও পিছিয়ে রয়েছে বিশেষ করে গ্রামের নারী সমাজ। তাই গ্রামীণ নারীদের যেদিন মৌলিক অধিকার পুরোপুরি নিশ্চিত হবে সেদিন থেকে, যেদিন গ্রামীণ নারীরাও শহরের নারীদের সাথে সমান তালে এগিয়ে যাবে। এতে করে একদিকে যেমন দেশে নারীর ক্ষমতায়ন হবে ঠিক তেমনি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবেন একজন অধিকার সচেতন মা। আর এভাবেই একদিন বাংলাদেশের অর্থনীতিতে সমান ভূমিকা পালন করবে এদেশের নারীরা।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
লামায় নানা আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন
-
সিটি পোস্ট সারাদেশ - আপডেট সময় : ০৫:৩০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- 16
ট্যাগ
জনপ্রিয়




















