কিশোরগঞ্জের অষ্টগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

মোঃঝুটন মিয়া (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ৪৫টি পূজামণ্ডপের অনুকূলে ৬০০ কেজি হারে বিনামূল্যে জিআর চাল বরাদ্দের ডিও (ডেলিভারি অর্ডার) হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় অষ্টগ্রাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির সভাপতিদের কাছে বরাদ্দের ডিও হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।
এ সময় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোঃ মহিবুল্লাহ, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান। এ ছাড়া উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি এ সহায়তার আওতায় উপজেলার ৪৫টি পূজামণ্ডপে প্রতিটিতে ৬০০ কেজি করে মোট ২৭ হাজার কেজি (২৭ মেট্রিক টন) জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট পূজা কমিটিগুলোর সহায়তায় সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানটি বাস্তবায়নে দায়িত্ব পালন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম), অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ০৬:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬