বাস চাপায় প্রাণ হারালেন সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বউ-শাশুড়ি

রাজন্য রুহানি, জামালপুর :

জামালপুরের বকশীগঞ্জে বাস চাপায় সড়কে পাশে দাঁড়িয়ে থাকা বউ-শাশুড়ি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ঘাতক বাস ও হেলপারকে আটক করেছে পুলিশ ।

১০ অক্টোবর শনিবার সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় ঘটে এই দুর্ঘটনা।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তাঁর ছেলের বউ ফরিদা বেগম (৪০)।

স্থানীয়রা জানায়- শনিবার সকাল ৬টার দিকে বকশীগঞ্জ উপজেলার ঠাকুরপাড়া হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন নামে একটি বাস। এ সময় ঠাকুরপাড়া সড়কের পাশে দাঁড়িয়েছিলেন বউ-শাশুড়ি। বাসটি ওই এলাকা অতিক্রমণের সময় হঠাৎ বউ-শাশুড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, বউ-শাশুড়িকে চাপা দেওয়া ঘাতক বাস ও হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ দুর্ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

ট্যাগ
জনপ্রিয়
বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

বাস চাপায় প্রাণ হারালেন সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বউ-শাশুড়ি

আপডেট সময় : ০৩:৪১:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬