অভিযুক্ত আবু হানিফ ওরফে নিউটনের জামিন বাতিল ও দ্রুত বিচার দাবিতে সাদুল্লাপুরে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
পবিত্র কোরআন ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া আবু হানিফ ওরফে নিউটনের জামিন না দেওয়ার এবং মামলার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মীরপুর বাজার চৌমাথা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেলে অনুষ্ঠিত এ মানববন্ধনের আয়োজন করে সচেতন মুসলিম জনতা, মীরপুর, সাদুল্লাপুর, গাইবান্ধা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ সাদিকুল ইসলাম। পরে একে একে বক্তব্য দেন মো. মকবুল হোসেন, মাওলানা নাজমুল ইসলাম নাইম, মুফতি মাওলানা ইয়াসিন আলী, মাওলানা মুফতি মাহমুদুল হাসান, হাফেজ রেজাউল করিম, মাওলানা মাহাদি হাসান, মুফতি জাবের হোসাইন, মাওলানা রবিউল ইসলাম, মুফতি জাইদুল ইসলাম, মাওলানা রুহুল আমিন, মাওলানা মাহফুজ রহমান নোমানী, হাফেজ মাওলানা জিল্লুর রহমান, মুফতি মাহমুদুল হাসান কাসেমীসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র কোরআন ও মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ মুসলিম জনতার ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। তারা মামলার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের জামিন আবেদন নামঞ্জুর এবং আইনানুগ প্রক্রিয়ায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, অভিযোগের সঙ্গে জড়িত অন্যদেরও তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে তারা দেশের ধর্মীয় সম্প্রীতি ও শান্তি বজায় রাখার আহ্বান জানান।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে মীরপুর ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে আয়োজকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
লালমনিরহাটে অবৈধভাবে সার বিক্রি, ডিলারকে জরিমানা

আপডেট সময় : ০৭:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬