কুড়িগ্রামের ভোগডাঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা খেলার নৌকা তৈরির উদ্বোধন

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ধরে রাখতে কুড়িগ্রামের ভোগডাঙ্গায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী নৌকা খেলার প্রস্তুতি। নৌকা খেলার আয়োজনকে সামনে রেখে নতুন নৌকা তৈরির কাজের উদ্বোধন করেছেন স্থানীয়রা।
কুড়িগ্রাম সদর উপজেলার ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্যকুমরপুর কাইম বড়াইবাড়ি এলাকায় স্থানীয় যুবসমাজ, মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নৌকা তৈরির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন, সমাজসেবক ইউনুস আলী, সাধারণ ব্যবসায়ী চন্দন, ইলিয়াস কাঞ্চন, ইমদাদুল হক, সমাজসেবক নুর ইসলাম, নওমুদ্দিন, আব্দুল হাকিম কারী ও ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ ব্যবসায়ী চন্দন, নুরুজ্জামান হক (আমিন) এবং ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন।
সিরাজুল ইসলাম নয়ন বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলা ও বিনোদনমূলক কর্মকাণ্ডের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি নৌকা খেলার মতো ঐতিহ্যবাহী আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়া এবং গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখাই তাদের লক্ষ্য।
স্থানীয়রা জানান, খেলাধুলা ও গ্রামীণ ঐতিহ্যবাহী আয়োজনের মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত রাখাই তাদের অন্যতম লক্ষ্য। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও কাইম বড়াইবাড়ি এলাকায় নৌকা খেলার আয়োজন করা হচ্ছে।
এদিকে, নৌকা তৈরির উদ্বোধন উপলক্ষে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, ঐতিহ্যবাহী এই নৌকা খেলা নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং মাদক থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ট্যাগ
জনপ্রিয়
প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

কুড়িগ্রামের ভোগডাঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা খেলার নৌকা তৈরির উদ্বোধন

আপডেট সময় : ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬