বিএনপিতে পদ নয়, কাজের মূল্যায়ন চান গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের

পদ নয়, কাজ গুরুত্বপূর্ণ: নেতাকর্মীদের গণপূর্তমন্ত্রী

কুমিল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন জাকারিয়া তাহের সুমন।

দলের পদ-পদবি নিয়ে না ভেবে নেতাকর্মীদের দলের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।

তিনি বলেছেন, ‘পদ ইমপোর্টেন্ট না, কাজ হলো ইমপোর্টেন্ট। দলের নেতা একজনই—দলের চেয়ারম্যান তারেক রহমান। তার নামে স্লোগান হবে, ভাইদের স্লোগানটা এবার বন্ধ করেন।’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের বলেন, ‘আজকে যদি কুমিল্লার বিএনপি ঐক্যবদ্ধ থাকে, সবাই ভালো থাকবে। আমরা দিনকে দিন পিছাইতেছি। পদ অল্প কয়টা, এমপি অল্প কয়ডা। সবাইকে তো পদে বসানো সম্ভব না।’

তিনি বলেন, অনেকগুলো শক্তির সঙ্গে লড়াই করে তারেক রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছেন। জ্বালানি খাতে ভর্তুকির চাপ, বিদ্যুৎ-গ্যাস সংকট ও বৈশ্বিক পরিস্থিতি সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জাকারিয়া তাহের বলেন, ‘আপনারা যদি এক ও ঐক্যবদ্ধ থাকেন তাহলে সরকার থাকবে। দল শক্তিশালী হলে বিদেশি শক্তিগুলো সমীহ করবে। এদেশে গণতন্ত্র থাকুক অনেকে চায় না। সাধারণ মানুষ অল্পতে ধৈর্য হারায়। কিন্তু আপনারা পাশে থাকলে আমরা তা মোকাবিলা করব।’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক বলেন, ‘আপনারা পাশে থাকলে কুমিল্লা বিভাগ হবে। দলের মধ্যে বিভেদ নয়, মিল-মহব্বত দরকার। আপনাদের মধ্যে যেন ভাগাভাগি না থাকে। দল আপনাকে কোনো না কোনোভাবে মূল্যায়ন করবে।’

তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে চ্যালেঞ্জ

জাকারিয়া তাহের বলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’—এটি তারেক রহমানের স্লোগান। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়নে নানা বাধা তৈরি হয়েছে।

তিনি বলেন, ব্যাংকগুলো খালি অবস্থায় রয়েছে। সবকিছু মিলিয়ে দেশ বর্তমানে বৈরী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তবে তারেক রহমানের নেতৃত্বে সরকার এসব সংকট মোকাবিলা করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাধারণ মানুষের জন্য প্রতিটি শহরে ভবন নির্মাণ ও স্মার্ট সিটি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। সরকারের মেয়াদ মাত্র ছয় মাস উল্লেখ করে সবাইকে সময় দেওয়ার আহ্বান জানান জাকারিয়া তাহের।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দল শক্তিশালী তো সরকার শক্তিশালী।’

বিদ্যুৎ-গ্যাস সংকটের কথাও বলেন মন্ত্রী

দেশে বিদ্যুৎ ও গ্যাসের কিছুটা সমস্যা রয়েছে উল্লেখ করে জাকারিয়া তাহের বলেন, বিশ্বের কয়েকটি দেশে চলমান যুদ্ধের প্রভাবও দেশের অর্থনীতিতে পড়ছে। পরাশক্তিগুলো নিজেদের নানা কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত রয়েছে।

তিনি বলেন, ‘যে গ্যাসের জন্য আমরা প্রতি বছর ভর্তুকি দিই, গত সাত মাসের ভর্তুকি এক মাসে দিতে হয়েছে। গত ফ্যাসিস্ট সরকার ব্যাংকগুলোকে খালি করে দিয়ে গেছে।’

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ১৭ থেকে ১৮ ঘণ্টা কাজ করছেন। বেশিরভাগ মন্ত্রী ও সংসদ সদস্যও পরিস্থিতি মোকাবিলায় চেষ্টা করছেন। তবে ‘স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে হচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, ইনশাআল্লাহ এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকার দাবি

জাকারিয়া তাহের বলেন, গত ১৬-১৭ বছর বিএনপির নেতাকর্মীরা কথা বলতে পারেননি। প্রতিষ্ঠাবার্ষিকীও ঠিকমতো উদযাপন করা সম্ভব হয়নি। বিভিন্ন সময়ে পুলিশ ও ছাত্রলীগের হামলার মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, অনেক মানুষের রক্ত ও ত্যাগের বিনিময়ে আবার কথা বলার এবং গণতন্ত্রে বসবাসের সুযোগ তৈরি হয়েছে। দেশের সংকট ও গণতন্ত্রহীনতার সময়ে জিয়া পরিবার এগিয়ে এসে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে বলেও দাবি করেন তিনি।

একাত্তরের ২৬ মার্চ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গ তুলে ধরে জাকারিয়া তাহের বলেন, তাঁর ঘোষণায় মানুষ সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। পরবর্তী সময়ে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি এমন একটি দল, যাকে নিয়ে নেতাকর্মীদের গর্ব করা উচিত। দেশের মানুষ ও দেশের স্বার্থকে বিএনপি সবসময় অগ্রাধিকার দিয়েছে বলেও দাবি করেন তিনি।

সভায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আমিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল হক ভূঁঞা স্বপন, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম এবং মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম।

জনপ্রিয়
কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষিকে আধুনিকায়নের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষিকে আধুনিকায়নের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

বিএনপিতে পদ নয়, কাজের মূল্যায়ন চান গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের

পদ নয়, কাজ গুরুত্বপূর্ণ: নেতাকর্মীদের গণপূর্তমন্ত্রী

আপডেট সময় : ০৮:০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬