রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু 

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে অসুস্থ মাকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে  নেওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল বুধবার রাত আটটায় মৃত্যুবরণ করেন হেল্লাল হোসেন  (৩২) নামের এক যুবক।
জানা যায়, উপজেলার ভোলাকোট ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আমিন উদ্দিন জমদ্দার বাড়ির বাসিন্দা ও আথাকরা বাজারের ব্যবসায়ী মোঃ হেল্লালের মা  গত সোমবার রাতে হঠাৎ  অসুস্থ হয়ে পড়লে মাকে সিএনজিযোগে নোয়াখালী জেনারেল  হাসপাতালে নেওয়ার  পথে চাটখিলের মুন্সির রাস্তা নামকস্থানে বাশবোঝাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে  সড়ক দুর্ঘটনার শিকার হন।  এতে হেল্লাল, তার মা, বোন ও মেজো ভাবীসহ একই পরিবারের চার সদস্য আহত হন।
হেল্লাল মারাত্মক আহত  হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৮টায় তিনি মারা যান। অন্যদিকে তার মা, বোন ও মেজো ভাবী নোয়াখালী জেনারেল  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হেল্লালের মৃত্যুতে তার পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া  বিরাজ করছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
এমপি মামুনের উদ্যোগে ৪ লেনে রূপ নিচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক

এমপি মামুনের উদ্যোগে ৪ লেনে রূপ নিচ্ছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক

রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু 

আপডেট সময় : ১০:১৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬