কুড়িগ্রামে গণিত অলিম্পিয়াডে দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

ইয়াকুব সরকার, কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধি:

শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ বৃদ্ধি, গণিতভীতি দূর করা এবং যুক্তিনির্ভর চিন্তাশক্তির বিকাশের লক্ষ্যে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে গণিত অলিম্পিয়াড। বুধবার (৪ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার দাশেরহাট উচ্চ বিদ্যালয়ে এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রামের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে চারটি গ্রুপে বিজয়ী ১২ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাশেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন, সহকারী শিক্ষক মিজানুর রহমান, এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির সহকারী প্রোগ্রাম অফিসার ফাহমিদা হামিদ ও রিয়াদ উদ্দিন এবং সিএফই ভলান্টিয়ার রেজওয়ানুল হক নুরনবী।
আয়োজকরা জানান, গণিতভীতি দূর করার পাশাপাশি শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা, সৃজনশীলতা ও বিশ্লেষণী চিন্তাশক্তি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
এনসিপির রাজনীতিতে হতাশা, পদত্যাগের ঘোষণা দিলেন সামান্তা শারমিন

এনসিপির রাজনীতিতে হতাশা, পদত্যাগের ঘোষণা দিলেন সামান্তা শারমিন

কুড়িগ্রামে গণিত অলিম্পিয়াডে দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

আপডেট সময় : ০৯:৫৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬