যশোরে ফেসবুকে কমেন্ট নিয়ে যুবককে পিটিয়ে জখম

  • সিটি পোস্ট সিটি পোস্ট
  • আপডেট সময় : ০৯:২৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 717
যশোরে ফেসবুকে কমেন্ট নিয়ে যুবককে পিটিয়ে জখম
যশোর অফিস
যশোর শহরতলীর সাতমাইল বাজারে ফেসবুকে একটি মন্তব্যকে কেন্দ্র করে শামীম হোসেন (২৬) নামে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। তিনি কোতোয়ালি উপজেলার কাশিমপুর ইউনিয়নের দোহারপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার (২৬ জুলাই) দুপুরে শামীম হোসেন ফেসবুকে “শেখের বেটি আসতেছে” লিখে মন্তব্য করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সাত মাইল বাজার এলাকায় সাবলু (৩২), শরিফ (৩০), সাজ্জাদ (৩৫) এবং তাদের সঙ্গে থাকা আরও ১০ থেকে ১৫ জন তাকে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে শামীমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কামুক্ত।
ট্যাগ
জনপ্রিয়
ডিলারশিপ চূড়ান্তের আগেই সারের সাইনবোর্ড, কুড়িগ্রামে আলোচনা

ডিলারশিপ চূড়ান্তের আগেই সারের সাইনবোর্ড, কুড়িগ্রামে আলোচনা

যশোরে ফেসবুকে কমেন্ট নিয়ে যুবককে পিটিয়ে জখম

আপডেট সময় : ০৯:২৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬