অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণে ‘শক গ্লাভস’ কিনছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযান আরও কঠোর হওয়ার মধ্যে আটক বা প্রতিরোধকারী ব্যক্তিদের নিয়ন্ত্রণে আনতে নতুন প্রযুক্তির বৈদ্যুতিক শক গ্লাভস কেনার উদ্যোগ নিয়েছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)।

ফেডারেল ক্রয়সংক্রান্ত নোটিশ অনুযায়ী, ৬ হাজার জোড়া শক গ্লাভস কিনতে কেন্টাকির লেক্সিংটনভিত্তিক প্রতিষ্ঠান কমপ্লায়েন্ট টেকনোলজিস এলএলসির সঙ্গে ১ কোটি ৬৭ লাখ ডলারের একটি চুক্তি করেছে আইস। চুক্তির আওতায় গ্লাভসের পাশাপাশি প্রয়োজনীয় সহায়ক সরঞ্জাম ও সেবাও রয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এসব সরঞ্জাম সরবরাহ করার কথা রয়েছে।

চুক্তিটি প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই সরাসরি দেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

দেখতে সাধারণ গ্লাভসের মতো হলেও এগুলোতে বৈদ্যুতিক শক দেওয়ার প্রযুক্তি রয়েছে। প্রয়োজনের সময় কর্মকর্তা সুইচের মাধ্যমে গ্লাভস সক্রিয় করে খোলা ত্বকে স্পর্শের মাধ্যমে বৈদ্যুতিক শক দিতে পারবেন।

আইসের ভাষ্য, গ্রেপ্তার বা আটক ব্যক্তিকে পরিবহন এবং বিক্ষোভ কিংবা অশান্ত পরিস্থিতিতে দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে এসব গ্লাভস ব্যবহার করা হতে পারে। সংস্থাটির দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে শক গ্লাভস ব্যবহার করা গেলে আগ্নেয়াস্ত্র কিংবা আরও কঠোর ধরনের বলপ্রয়োগের প্রয়োজন কমতে পারে।

তবে এই প্রযুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিবাসী অধিকারকর্মী ও ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। তাদের প্রশ্ন, অভিবাসন আইন প্রয়োগের সময় আটক ব্যক্তিদের নিয়ন্ত্রণে বৈদ্যুতিক শক দেওয়ার মতো প্রযুক্তির প্রয়োজন কেন। তাদের আশঙ্কা, এ ধরনের সরঞ্জাম ব্যবহারে অতিরিক্ত বলপ্রয়োগের ঝুঁকি তৈরি হতে পারে।

অন্যদিকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। কর্মকর্তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহারের সুযোগ সীমিত করা হলে মাঠপর্যায়ে তাদের ঝুঁকি আরও বাড়তে পারে বলে প্রশাসনের যুক্তি।

এর আগে গত ১১ আগস্ট আইস প্রথমবারের মতো এ ধরনের শক গ্লাভস কেনার পরিকল্পনার কথা জানিয়েছিল। তখন সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল সর্বোচ্চ ২ কোটি ডলার। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নে চূড়ান্ত চুক্তির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৬৭ লাখ ডলার।

ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযান যুক্তরাষ্ট্রজুড়ে সম্প্রসারিত হওয়ার সময়েই শক গ্লাভস কেনার বিষয়টি সামনে এলো। অভিবাসন অভিযান জোরদারের ফলে গ্রেপ্তার বাড়ার পাশাপাশি অভিবাসী পরিবারগুলোর মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।

ফলে আইসের ৬ হাজার জোড়া শক গ্লাভস কেনার উদ্যোগকে শুধু সরকারি সরঞ্জাম কেনার ঘটনা হিসেবে নয়, বরং ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির আরও একটি দৃষ্টান্ত হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

আপডেট সময় : ০৩:২৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬