সবাইকে ফিরে আসার আহ্বান সোলায়মান মিয়ার: দেশ ও ৭১ মহান মুক্তিযুদ্ধের গর্বিত ইতিহাস রক্ষায় সবাইকে পাশে চাই

স্পেশাল করেসপন্ডেন্ট:শফিকুল ইসলাম শফিক:

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গর্বিত ইতিহাস রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া।

তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্ত, ২ লাখ মা-বোনের ইজ্জত আর বীর মুক্তিযোদ্ধাদের বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত এই লাল-সবুজের পতাকা। সেই ইতিহাস আজ প্রশ্নের মুখে। সেই চেতনা আজ হারিয়ে যেতে বসেছে। জাতির এই ক্রান্তিলগ্নে মুক্তিযোদ্ধা সন্তানদের সুসংগঠিত হওয়ার বিকল্প নেই।

সোলায়মান মিয়া বলেন, বিগত দিনে মান-অভিমান করে যারা সংগঠন থেকে চলে গেছেন, নিষ্ক্রিয় হয়ে গেছেন, নতুন একটি সংগঠন করে ব্যর্থ হয়েছেন, এমনকি যারা বহিষ্কার হয়েছেন — তাদের সবার প্রতি আমার অনুরোধ, আপনারা আবার ফিরে আসুন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভাই-বোনদের মধ্যে মান-অভিমান, ভুল বোঝাবুঝি থাকতেই পারে। কিন্তু বাবাদের রক্তে লেখা ইতিহাসের সামনে ব্যক্তিগত অভিমান বড় হতে পারে না। দেশ ও জাতির স্বার্থে সবাইকে আবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর পতাকাতলে চলে আসতে হবে।

নিজের ভুলের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি যদি কোনো ভুল করে থাকি, আমি ক্ষমাপ্রার্থী। আসুন, সব ভুলে আবার এক পতাকাতলে দাঁড়াই। সবার মতামত নিয়ে সাংগঠনিক নিয়মে সংগঠন চলবে, এর কোনো বিকল্প নেই।

বীর মুক্তিযোদ্ধা সন্তানদের উদ্দেশে তিনি বলেন, বাবারা যেমন ৭১-এ বুক চিতিয়ে দেশের জন্য লড়েছিলেন, আজ আমাদের লড়াই সেই ইতিহাস রক্ষার লড়াই। আসুন, আবার এক হই।

ট্যাগ
জনপ্রিয়
শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিক উদ্যোগে মুগ্ধ বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ১২:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬