চোরাকারবারীদের অতর্কিত হামলা বিজিবি’র ওপর, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ওপর অতর্কিত হামলা চালিয়েছে সংঘবদ্ধ চোরাকারবারির দল। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩ লাখ ৪৫ হাজার টাকা সমমূল্যের ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করা হয়।
রবিবার (৮ নভেম্বর) সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্র আরও জানায়, গত শনিবার (৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধীনস্থ দত্তগ্রাম বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছিল। সীমান্ত পিলার ১৮৫১/১৩-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘সাইমের ঘাট’ নামক স্থানে পৌঁছালে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারির দল দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
টহল দলের নিরাপত্তা ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা ১ রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭২৫ প্যাকেট ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, উদ্ধারকৃত চোরাচালানি পণ্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হামলায় জড়িত ও পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে ভবিষ্যতেও বিজিবি’র নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ১২:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬