সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ১০ জেলে অপহৃত, মাথাপিছু লাখ টাকা মুক্তিপণ দাবি

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের হাতে অপহরণের শিকার হয়েছেন ১০ জেলে। তাঁদের মুক্তির জন্য মাথাপিছু এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজন ও ফিরে আসা জেলেরা। গত শুক্রবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত সুন্দরবনের নোটাবেঁকী, আগুনজ্বালা, জলঢাকা, চালতেবেড়ে ও রায়মঙ্গল নদী এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়।

স্বজনদের অভিযোগ, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের আমির আলী ও দাতিনাখালী গ্রামের আলম সানার নেতৃত্বাধীন দুটি জলদস্যু বাহিনীর সদস্যরা এসব অপহরণের সঙ্গে জড়িত।

অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের রুবেল, ইমরান ও খোরশেদ, ছোটভেটখালী গ্রামের নুরুজ্জামান, কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজী ও জহুর আলী, সিংহড়তলী গ্রামের সুরাত আলী এবং কয়রা উপজেলার মোমিন মোড়ল, দিদারুল ও ইমরান।

বিজ্ঞাপন

ফিরে আসা জেলেরা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিটি নৌকায় তিনজন করে জেলে ছিলেন। জলদস্যুরা প্রতিটি নৌকা থেকে একজন করে জেলেকে তুলে নিয়ে যায়। অপহৃত নুরুজ্জামান, দিদারুল ও ইমরানসহ নয়জনের মুক্তির জন্য মাথাপিছু এক লাখ টাকা দাবি করা হয়েছে। আর নৌকা নিয়ে বনের ভেতরে একা থাকা সুরাত আলীর মুক্তিপণ তুলনামূলক কম দাবি করা হলেও এর পরিমাণ জানা যায়নি।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম বলেন, জেলেদের মাধ্যমে তাঁরা অপহরণের বিষয়টি জানতে পেরেছেন। বন বিভাগের টহল দল সুন্দরবনের ভেতরে অভিযান চালাচ্ছে। তবে বিশাল বনাঞ্চলে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা বন বিভাগের একার পক্ষে কঠিন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বলেন, জলদস্যুদের হাতে জিম্মি হলে সাধারণত জেলেদের পরিবার গোপনে তাঁদের সঙ্গে সমঝোতা করে। এ কারণে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেরা অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিতে চান না। তবে মুক্তিপণের টাকা আদায়ে ব্যবহৃত মোবাইল নম্বরের মালিককে শনাক্ত করে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা করছে পুলিশ।

এদিকে ১০ জেলেকে অপহরণের ঘটনায় তাঁদের পরিবারে উদ্বেগ ও আহাজারি চলছে। স্বজনেরা দ্রুত তাঁদের উদ্ধার এবং জলদস্যুদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগ
জনপ্রিয়
চোরাকারবারীদের অতর্কিত হামলা বিজিবি’র ওপর, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

আপডেট সময় : ১১:৪৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬