মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর নওদাপাড়া সিটি হাট সংলগ্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) পরিচালিত এ্যাসফাল্ট প্লান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
রাসিক প্রশাসক, এই এ্যাসফল্ট প্লান্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্লান্টের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং কাজের অগ্রগতি ও পরিচালনা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া, একই দিনে ফগার মেশিনের মাধ্যমে নগরীতে পরিচালিত কীটনাশক স্প্রে কার্যক্রমও সরজমিনে পরিদর্শন করেন প্রশাসক।
পরিদর্শনকালে রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট এবং সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শাহেদুজ্জামান জীবনসহ সংস্থার অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















