জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের সময় ৮৯ কেজি ১০০ গ্রাম ওজনের ৩টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তির আনুমানিক মূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।
রোববার (২৫ অক্টোবর) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে, বিজিবি, পুলিশ ও ইউএনও কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।
আটক কৃতরা হলেন, কুসুম্বা ইউনিয়নের পুরইল গ্রামের সন্তোষ মাহাত (৩৫) ও পূর্ব বালিঘাটা গ্রামের সুজন চন্দ্র রায় (৩৪)।
উদ্ধারকৃত মূর্তিগুলো পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে।























