তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাহিরপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ নুরুজ্জামান।
মোঃ নুরুজ্জামান বাগলী চুনাপাথর সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি যুবদলের দীর্ঘ সাংগঠনিক পথচলার কথা স্মরণ করেন এবং সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন,গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা এবং মানুষের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখা একটি সুন্দর সমাজ গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি।
এ সময় তিনি তাহিরপুর উপজেলা ও শ্রীপুর উত্তর ইউনিয়নসহ দেশবাসীর শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান।






















