নেত্রকোনা সীমান্তে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত  নারীর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরে ইজি বাইকের ধাক্কায় ৫০ বছর বয়সের এক অজ্ঞাত নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।এ ঘটনার পর ভয়ে দ্রুত পালিয়ে যান বাইকের চালক।
সোমবার (২৬ অক্টোবর)বেলা তিনটার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের বিরিশিরি-ডেউটুকুন সড়কে দাখিনাইল চৌরাস্তা সংলগ্ন এ মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়।
রিপোর্ট লিখা পর্যন্ত নিহত ওই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তিনি একজন পথচারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এরপর ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী জানান, বিরিশিরিগামী ব্যাটারিচালিত ইজি বাইকটিতে তিনজন যাত্রী ছিলেন। পথিমধ্যে দাখিনাইল চৌরাস্তা এলাকা পার হয়ে কিছুটা সামনে যেতেই এক নারী হঠাৎ দৌড়ে গাড়ির সামনে এসে মাটিতে পড়ে যান। তখন একটি দ্রুতগতির ইজিবাইকটির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত খন্দকার শাকের আহমদ জানান,এখনও নিহত নারীর পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর ভয়ে চালক দৌড়ে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি” পুলিশ হেফাজতে অভিযুক্ত কৃপেশ রায়

ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি” পুলিশ হেফাজতে অভিযুক্ত কৃপেশ রায়

নেত্রকোনা সীমান্তে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত  নারীর মৃত্যু

আপডেট সময় : ০৫:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬