আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হাজীপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ও মো. আজহারের মধ্যে বিরোধ চলে আসছে। এর জেরে রোববার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন।খবর পেয়ে হোসেনপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম রহিদ বলেন, সাবেক চেয়ারম্যান কুদ্দুছের লোকজন ও নতুন চেয়ারম্যান প্রার্থী আজহারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়

আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় : ০৪:৪২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬