কুষ্টিয়ায় সিএনজি অটো রিক্সায় কাভার্ড ভ্যানের ধাক্কা, ছাত্রদল নেতা নিহত,  আহত ৪

কুষ্টিয়ার মিরপুরে একটি সিএনজি অটোরিক্সায়  কাভার্ড ভ্যানের ধাক্কায় কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া(২৪)র  মৃত্যু হয়েছে, এই ঘটনায় জাকারিয়ার স্ত্রী রুকাইয়াসহ  ৪ সিএনজি যাত্রী আহত হয়েছে। তাদের অবস্থা আশংকা জনক। আহতদের উদ্ধার করে  কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আজ রবিবার বেলা একটার দিকে কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক সড়কের চার মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। কুষ্টিয়ার জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ রাফি হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান, সিএনজি চালিত একটি অটোরিক্সায় ৪ জন যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে খলিশাকুন্ডির দিকে যাচ্ছিল। বেলা ১টার দিকে সিএনজিটি মিরপুরের চারমাইল নামক স্থানে পৌছলে, পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান এসে সিএনজিটিকে  ধাক্কা দেয়।
এতে সিএনজিটি উল্টে যায়। এ সময় সিএনজিতে থাকা চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়। ঘটনার পর স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ছাত্রদল নেতা জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হন।

ট্যাগ
জনপ্রিয়

কুষ্টিয়ায় সিএনজি অটো রিক্সায় কাভার্ড ভ্যানের ধাক্কা, ছাত্রদল নেতা নিহত,  আহত ৪

আপডেট সময় : ০৪:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬