নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা : অভিযুক্ত ছেলে আটক 

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বিএল বাড়ি ইউনিয়নের লক্ষীকোল জোলাপাড়া গ্রামে ঘটনা ঘটে।
নিহত মা সূর্য খাতুন (৫০) ওই গ্রামের মোঃ লোকমান সরদারের স্ত্রী। আর অভিযুক্ত ছেলে হলেন উদ্দিন সরদার (৩৫)।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলে উদ্দিন সরদার মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হন। মঙ্গলবার সকালে মা সূর্য খাতুন রান্না করছিলেন। এ সময় ছেলে উদ্দিন সরদার গিয়ে মায়ের কাছে নিশার টাকা দাবি করেন। মা টাকা না দেয়ায় বাদ বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায় ছেলে উদ্দিন।
স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গোপন তথ্যের ভিত্তিতে বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী আব্দুল হাকিমের বাড়ির গ্রিল কেটে পালিয়ে থাকা ছেলে উদ্দিন সরদার কে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য মতে ওই বাড়ি থেকেই জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আর অভিযুক্ত মাদকাসক্ত ছেলেকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডের ব্যবহৃত দেশীয় অস্ত্রটি। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ০১:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬