মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইন্দ্রপুর গ্ৰামে শারদীয় দুর্গোৎসবের
পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তাহিরপুর উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাগলী চুনাপাথর সমিতির সভাপতি মোঃ কামাল হোসেন।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নির্দেশে
১৯ অক্টোবর সোমবার রাতে তিনি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইন্দ্রপুর গ্ৰামের পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শন শেষে মোঃ কামাল হোসেন মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের হাতে বাগলী চুনাপাথর সমিতির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
পরিদর্শনকালে মোঃ কামাল হোসেন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে প্রতিটি ধর্মের মানুষ যেন তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে পারে,সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও উৎসবের পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় পূজামণ্ডপের সভাপতি,সাধারণ সম্পাদকসহ স্থানীয় ১নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




















