ফরিদপুরে বিভিন্ন পূজা মন্ডম পরিদর্শন করলেন চৌধুরী নায়াব ইউসুফ এমপি 

বিপ্লব কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। পরিদর্শনের সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
পূজা উদযাপন চলাকালে গত রবিবার রাত ও সোমবার সকালে তিনি শহরের প্রধান প্রধান পূজামণ্ডপগুলোতে যান। মণ্ডপ প্রাঙ্গণে পৌঁছালে সনাতন ধর্মের পূজারী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শ্রদ্ধায় বরণ করে নেন। পরবর্তীতে তিনি উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন।
পরিদর্শনকালে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজ এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী বাবুরাম কর্মকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সাহা ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়ার হোসেন শিথিল।
 এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময়

আপডেট সময় : ০৫:০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬