নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে ৬০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে নওগাঁ সদর থানাধীন ২ নম্বর কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ দক্ষিণপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে মো. নুরু প্রামাণিক (৩৮) এবং মৃত আব্দুল লতিফের ছেলে মো. কালাম হোসেন (৫২)।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, পাইকপাড়া মোড় থেকে মাগুরাগামী পাকা সড়কে জনৈক উজ্জ্বলের পুকুরপাড়ের পাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ
জনপ্রিয়
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময়

আপডেট সময় : ০৪:৫৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬