কুষ্টিয়ায় লালন আখড়াবাড়ি থেকে টাইম বোমা উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই বোতল পেট্রল উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা থেকে আসা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাটি নিষ্ক্রিয় করে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে লালন আখড়াবাড়ির ভেতরে একটি সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে । নিরাপত্তার জন্য রাতেই আখড়াবাড়ির ভেতর থেকে সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

পরে খবর দেওয়া হলে সোমবার সকালে ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা সন্দেহজনক ব্যাগটি পরীক্ষা করে একটি টাইম বোমা ও পেট্রল উদ্ধার করে। পরে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

ঘটনার পর থেকে আখড়াবাড়ি প্রাঙ্গণে সাধু, ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুটি বোতলে পেট্রল উদ্ধার করা হয়েছে।  বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাটি নিষ্ক্রিয় করেছে। তবে কারা, কী উদ্দেশ্যে আখড়াবাড়ি প্রাঙ্গণে এসব বিস্ফোরকসদৃশ বস্তু ও পেট্রল রেখেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

ট্যাগ
জনপ্রিয়
দেশ গড়তে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য : প্রধানমন্ত্রী

দেশ গড়তে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য : প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় লালন আখড়াবাড়ি থেকে টাইম বোমা উদ্ধার

আপডেট সময় : ০১:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬