মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একজন আসামিসহ ৫ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মদ, কসমেটিকস ও বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত ধারাবাহিক বিশেষ অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। এ সময় একজন আসামিকেও আটক করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ। দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় চোরাচালানবিরোধী অভিযান এবং কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষর করেন।




















