জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর অংশ হিসেবে প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পরীক্ষায় তিনি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বিধি অনুযায়ী পরীক্ষার্থীদের প্যারেড পরীক্ষা গ্রহণ করেন।
এ সময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার(হবিগঞ্জ সদর সার্কেল) এস. এম. মনসুর মূসা এবং মৌলভীবাজার পুলিশ লাইন্সের আরআই মো. রমিজ উদ্দিনসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দরা।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়

জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬