চার্জে দিয়ে গেম খেলার সময় ফোন বিস্ফোরণ, দুই যুবক আহত

‎লক্ষ্মীপুর প্রতিনিধি:
‎লক্ষ্মীপুরের রায়পুরে চার্জে যুক্ত থাকা অ্যান্ড্রয়েড মুঠোফোনে অনলাইন গেম খেলার সময় বিস্ফোরণের ঘটনায় দুই যুবক আহত হয়েছেন। তাদের মধ্যে রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দৃষ্টিশক্তি রক্ষা করা যাবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকেরা।
‎
‎সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত অপর যুবকের নাম শাকিল (২০)। তারা দুজনই ওই এলাকার বাসিন্দা।
‎
‎স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে একটি দোকানে বসে চার্জে থাকা মুঠোফোনে অনলাইন গেম খেলছিলেন রুবেল ও শাকিল। এ সময় হঠাৎ ফোনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ফোনের ডিসপ্লে ও ব্যাটারির ভাঙা অংশ রুবেলের মুখমণ্ডল ও চোখে আঘাত করে। পাশে থাকা শাকিলও আহত হন।
‎
‎ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
‎
‎স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, রুবেলের চোখ ও মুখমণ্ডলে গুরুতর আঘাত রয়েছে। বিস্ফোরণে তার চোখের ভেতরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তার দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। শাকিলকে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
‎
‎সোনাপুর ইউনিয়নের এক ইউপি সদস্য জানান, চার্জে দিয়ে মুঠোফোনে গেম খেলার সময় এমন দুর্ঘটনা ঘটবে, তা কেউ ভাবতে পারেননি। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
‎
‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশকে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শনের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মুঠোফোনের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিণত

আপডেট সময় : ০১:২০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬