দক্ষিণ কেরানীগঞ্জে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২, মাইক্রোবাস জব্দ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আজ বুধবার দুপুরে র‍্যাব-১০-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৪৬৩ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রফেল আমিন (২৬) ও মো. ফিরোজ (৪৩)। তাঁদের বিরুদ্ধে মাদক পরিবহনের অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দুটি মোবাইল ফোন এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগ
জনপ্রিয়
কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিণত

আপডেট সময় : ০১:১১:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬