তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
(১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি আন্তর্জাতিকভাবে প্রতিবছর ১৩ অক্টোবর পালিত হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস, স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এনজিও কর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, তাড়াইল থানা অফিসার ইনচার্জ প্রদীপ মন্ডল, তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দীকুর রহমান, তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যাক্ষ রফিকুল ইসলাম সহ ফায়ার সার্ভিস সদস্য, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতির বিকল্প নেই। বন্যা, বজ্রপাত ও অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও মহড়ার গুরুত্ব তুলে ধরেন তারা। এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
সুন্দরগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

সুন্দরগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬