সুন্দরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

সুন্দরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ মো. হাফিজুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা  বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সোমবার (১২ অক্টোবর) মাওলানা ভাসানী সেতুর উত্তরে মডেল ব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার হাফিজুর রহমান কুড়িগ্রাম জেলার চিলমারী থানার শরীফের হাট ব্যাপারীপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসীম উদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাফিজুর রহমানকে গ্রেফতার ও তাঁর কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
কটিয়াদী ও মনোহরদী আড়িয়াল খাঁর ৫ কিমি নদজুড়ে ২০টি জালের বাঁধ, ধ্বংস হচ্ছে মৎস্যসম্পদ ও জলজ প্রাণী 

আপডেট সময় : ০১:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬