মন্দিরের তালা ভেঙে মূর্তি ও পূজাসামগ্রী চুরি, সন্দেহভাজন চারজন আটক

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় একটি পারিবারিক রাধাগোবিন্দ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে দুর্বৃত্তরা হরিপদ রায়ের পারিবারিক রাধাগোবিন্দ মন্দিরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা রাধাকৃষ্ণের পিতল ও কাসার মূর্তি, গোপাল মূর্তি, কাসার ঘটি, কাসার ঘণ্টা এবং কাসরসহ বিভিন্ন পূজাসামগ্রী চুরি করে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে রাতভর অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়।
আটকরা হলেন কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম দয়ারচর এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. জলিল (২৩), মৃত তরিশের ছেলে মো. জুয়েল (২১), নজরুল ইসলামের ছেলে আপেল (২৪) এবং আবু তৈয়ব আলীর ছেলে আশিকুর রহমান (২২)।
মন্দিরের মালিক হরিপদ রায়ের ছেলে ধীমান কুমার রায় জানান, চুরির বিষয়টি পুলিশকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে এবং সন্দেহভাজনদের আটক করে থানায় নিয়ে যায়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মূর্তি চুরির ঘটনায় সারারাত অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ১১:০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬