পটুয়াখালীতে সেনাবাহিনী পরিচয়ে প্রেমের ফাঁদ, যুবকের এক বছরের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগে আব্দুল জলিল (২২) নামের এক যুবককে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল রাত নয়টায় বাগেরহাটের এক তরুনীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে একটি আবাসিক হোটেলে নিয়ে আসার পর তাকে আটক করে মহিপুর থানা পুলিশ। পরে ওই যুবকের স্ত্রী ও ওই তরুনীর পরিবারের সদস্যদের অভিযোগে তাকে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক। দন্ডপ্রাপ্ত জলিল কুয়াকাটা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের ইনসান উদ্দিনের ছেলে। সে পেশায় জেলে কাজ করেন।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক বলেন, ওই যুবকের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি প্রতারনার তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে তার স্ত্রীও সাক্ষ্য দিয়েছেন। প্রেমের ফাঁদে মেয়েদের সঙ্গে প্রতরনার চক্রের সকল সদস্যদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

ট্যাগ
জনপ্রিয়
ফরিদপুরে পণ্য বৈচিত্র্যায়ন ও গ্রাহক অভিজ্ঞতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬