তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কুলাউড়া-শাহবাজপুর নবনির্মিত রেলপথ পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) সুবক্তগীন।
পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তিনি নবনির্মিত রেলপথের সার্বিক অগ্রগতি, রেললাইনের গুণগতমান এবং সংশ্লিষ্ট অবকাঠামোর বিভিন্ন দিক সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনের একপর্যায়ে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রেলপথের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং কাজের মান ও অবকাঠামোগত বিষয়গুলো পর্যালোচনা করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কুলাউড়া-শাহবাজপুর রেলপথের অবকাঠামোগত অগ্রগতি ও নির্মাণকাজের গুণগতমান যাচাইয়ের ক্ষেত্রে এ পরিদর্শন অতি গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।






















