পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হলো দিনাজপুরের শশরা গ্রামকে

দিনাজপুরের শশরা গ্রাম

দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের শিবডাঙ্গা গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবেশবান্ধব গ্রামের ঘোষণা দেন ৫নং শশরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির আনাফ।
এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির আনাফ বলেন, “অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মানুষের মধ্যে নানা ধরনের রোগ-বালাই বৃদ্ধি পাচ্ছে। পরিবেশবান্ধব গ্রাম একটি সমন্বিত ও মানবিক ব্যবস্থাপনা, যা সুস্থ মানব উন্নয়নকে সহায়তা করে এবং টেকসই পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন কৃষি কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম এবং ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান।
স্বাগত বক্তব্যে ইকো ভিলেজের সভাপতি চৈতি রানী বলেন, “মাটির উর্বরতা পুনরুদ্ধার এবং অধিক ফলন নিশ্চিত করতে আমরা শতভাগ জৈব সার, বিশেষ করে কেঁচো কম্পোস্ট ব্যবহার করে বিষমুক্ত সবজি ও ফসল উৎপাদন করছি। পরিবেশবান্ধব কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে আমরা কাজ করে যাচ্ছি।”
সভাপতির বক্তব্যে সেবাস্টিয়ান পিউরীফিকেশন বলেন, “পরিবেশবান্ধব গ্রামের অন্যতম বৈশিষ্ট্য হলো জৈব সার ব্যবহার করে বিষমুক্ত ফসল ও সবজি উৎপাদন। শিবডাঙ্গা গ্রামে লার্নিং রুটস, ঝুলন্ত বাগান, ভার্মি কম্পোস্ট, সবজি বাগান, নিজস্ব ডাস্টবিন ব্যবস্থাপনা, গরু-ছাগল ও হাঁস-মুরগি পালনসহ পরিবেশবান্ধব গ্রামের ১০টি নির্দেশক সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এসব মানদণ্ড পূরণ করায় আজ গ্রামটিকে আনুষ্ঠানিকভাবে পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হলো।”
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম অফিসার ইষ্টেলা সরেন। স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, নারী উদ্যোক্তা ও গ্রামবাসীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পরিবেশ সংরক্ষণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে শিবডাঙ্গা গ্রামের এই উদ্যোগ অন্য গ্রামগুলোর জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
জনপ্রিয়
ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘ প্রায় ১২ বছর পর নৌকা বাইচ অনুষ্ঠিত 

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘ প্রায় ১২ বছর পর নৌকা বাইচ অনুষ্ঠিত 

পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হলো দিনাজপুরের শশরা গ্রামকে

আপডেট সময় : ০২:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬