কুড়িগ্রাম জেলা চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়িহাট তরুণ প্রজন্ম কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬ বালাবাড়িহাট বিএল উচ্চ বিদ্যালয় মাঠে ১২ সেপ্টেম্বর (শনিবার) বিকালে অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল ফুটবল খেলায় রমনা সোনারীপাড়া ফুটবল একাদশ বনাম বালাবাড়িহাট সোহাগ লাইটিং ফুটবল একাদশ অংশগ্রহণ করে।খেলার শুরুতে জাতীয় সংগীত, কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীদের মাধ্যমে প্যারেড শেষে খেলা শুরু হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী
মোছা : পারভিন আক্তার পারুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:লাল মিয়া, চেয়ারম্যান লিয়া ইন্টেরিয়র এন্ড ফার্নিচার,এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ।

এসময় বিশেষ অতিথি লাল মিয়া বলেন মানব সেবাই আমার লক্ষ্য। এধারাবাহিকতায় যুব সমাজ মাদকের কারণে ধ্বংস না হয় এজন্য ফুটবল খেলার আয়োজন।
উক্ত ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পারভিন আক্তার পারুল বলেন বর্তমান যুব সমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে। এই যুব, তরুণ ও ছাএদের কে মাদকের হাত থেকে রক্ষা করতে এরকম ফুটবল খেলা ও সুষ্ঠু বিনোদনের প্রয়োজন।




















