৩ মিনিটে স্বাস্থ্যমন্ত্রীকে ৮১ বার ‘স্যার’ বললেন সিভিল সার্জন

মানিকগঞ্জে একটি মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে প্রায় তিন মিনিটে ৮১ বার ‘স্যার’ বলে সম্বোধন করেছেন জেলার সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস। একই সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানও প্রায় এক মিনিটের বক্তব্যে ১০ বার ‘স্যার’ শব্দটি ব্যবহার করেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাঁর বক্তব্যের পর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস।

সভায় ধারণ করা ভিডিওর সময় বিশ্লেষণ করে দেখা যায়, প্রায় তিন মিনিটের বক্তব্যে সিভিল সার্জন মন্ত্রীকে ৮১ বার ‘স্যার’ বলে সম্বোধন করেন। অর্থাৎ গড়ে প্রতি দুই সেকেন্ডের কিছু বেশি সময়ে একবার করে ‘স্যার’ শব্দটি উচ্চারণ করেন তিনি।

এরপর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বক্তব্য দেন। প্রায় এক মিনিটের বক্তব্যে তিনি মন্ত্রীকে ১০ বার ‘স্যার’ বলে সম্বোধন করেন।

মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী মাদক, জুয়া, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজ খান রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত।

এ ছাড়া সভায় মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়
মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেইঃ শাহাদাত হোসেন সেলিম এমপি 

আপডেট সময় : ০৬:২৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬