ইবিস্থ জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে ফরহাদ-আরাফাত

ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জয়পুরহাট জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত সাঈদ মনোনীত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর ) সংগঠনটির উপদেষ্টা আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান ও কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি ড. তন্ময় সাহা জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জেরিন চৌধুরী, ফিরোজ হোসেন, মিনহাজুল আবেদিন রবি, নাহিদ ইসলাম ও তামিম ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও শাহাজান আহাদ, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক কবির, শুয়াইব ও মেহেদী, অর্থ সম্পাদক আশিকুর রহমান, সহকারী অর্থ সম্পাদক নিশাদ, দপ্তর সম্পাদক সুমন, সহকারী দপ্তর সম্পাদক মাইশা, প্রচার সম্পাদক আল-মামুন, ক্রিয়া সম্পাদক নোমান, নারী বিষয়ক সম্পাদক সানজিদা, সহকারী নারী বিষয়ক সম্পাদক আয়েশা, ধর্ম বিষয়ক সম্পাদক হযরত আলী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাবেয়া, আইন বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান।
নব-মনোনীত সভাপতি ফরহাদ ইসলাম অনুভূতি প্রকাশ করে বলেন, “এই দায়িত্বকে শুধু একটি পদ বা সম্মান হিসেবে নয়, বরং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, অসহায় ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং জয়পুরহাটের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখি।”
তিনি আরও বলেন, “আমাদের মূলমন্ত্র ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব। এই আদর্শকে ধারণ করে সংগঠনের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে একটি সুশৃঙ্খল, মানবিক ও কার্যকর সংগঠন গড়ে তুলতে চাই। আমি বিশ্বাস করি, নেতৃত্বের প্রকৃত সার্থকতা ব্যক্তিগত অর্জনে নয়, বরং সম্মিলিত প্রচেষ্টা ও মানুষের কল্যাণে অবদানের মধ্যে নিহিত।”
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
চা বিক্রেতা দুরূদ হত্যা মামলার ছাদিক মিয়ার মৃত্যুদণ্ড 

চা বিক্রেতা দুরূদ হত্যা মামলার ছাদিক মিয়ার মৃত্যুদণ্ড 

ইবিস্থ জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে ফরহাদ-আরাফাত

আপডেট সময় : ০৭:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬