কুষ্টিয়ায় হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদন্ড

কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে ১২জন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দন্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক নাদিরা সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিদের কড়া নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. হাফিজুল ইসলাম মুনীর রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ও আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে কুমারখালী উপজেলার নন্দলালপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাহেব আলী। পূর্ব শত্রæতার জেরে পথিমধ্যে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

বিজ্ঞাপন

এ ঘটনার দু’দিন পর নিহতের ভাই বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে কুমারখালী থানার তৎকালীন পুলিশ পরিদর্শক কামাল হোসেন ২০১৩ সালের ৯ অক্টোবর আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আজ ১২ জনকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ জনকে খালাস এবং অন্য ২ জনকে ২ বছর করে কারাদণ্ডের আদেশ দেন।

আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

ট্যাগ
জনপ্রিয়
ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন

আপডেট সময় : ০৩:৩৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬