চুয়াডাঙ্গায় অবৈধ সার ও কীটনাশক মজুদ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

​চিত্তরঞ্জন সাহা চিতু,চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামে অবৈধভাবে রাসায়নিক সার মজুদ ও অনুমোদিত ছাড়া কীটনাশক বিক্রির দায়ে সোহাগ স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানটি থেকে ৫৬ বস্তা অবৈধভাবে মজুদ করা সার ও বিপুল পরিমাণ অবৈধ কীটনাশক জব্দ করা হয়।

সোমবার (১২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলার বোয়ালমারি গ্রামের সোহাগ স্টোরে আকস্মিক অভিযান চালিয়ে সরকারি বিধিমালা লঙ্ঘন করে মজুদ করা ৫৬ বস্তা রাসায়নিক সার ও বিপুল পরিমাণ অনুমোদিত বিহীন কীটনাশক উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সোহাগ মিয়াকে সার ব্যবস্থাপনা আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা মালামাল সরকারি হেফাজতে নেওয়া হয়।সোহাগ মিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আবু বক্কর মাস্টারের ছেলে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম জানান, কৃত্রিম সংকট সৃষ্টি ও কৃষকদের প্রতারিত করার উদ্দেশ্যে অবৈধভাবে সার মজুদ করা হয়েছিল। সারের বাজার স্থিতিশীল রাখা, অবৈধ মজুদ প্রতিরোধ এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের জন স্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।
লাইসেন্স ছাড়া সার ও কীটনাশক মজুদ এবং অনুমোদন বিহীন ভাবে বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত সোহাগ মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ট্যাগ
জনপ্রিয়
ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে জেলা প্রশাসক- ‎দুর্যোগ মোকাবিলায় ঘরে ঘরে সচেতনতা গড়ে তুলতে হবে ‎

আপডেট সময় : ০৩:৫৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬