সাক্ষরতার আলোয় সমৃদ্ধ সমাজ গড়ার প্রত্যয়,সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহা. তাশেম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা কেবল নিজের নাম লেখা কিংবা স্বাক্ষর করার মধ্যে সীমাবদ্ধ নয়। একজন মানুষের চিন্তাশক্তি বিকাশ, নতুন কিছু শেখা ও সৃষ্টি করা এবং নিজের জীবনমান পরিবর্তনের অন্যতম প্রধান হাতিয়ার হলো শিক্ষা ও সাক্ষরতা।

তাঁরা আরও বলেন, শিক্ষা মানুষকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। পাশাপাশি সমাজে বৈষম্য দূরীকরণ, সমতা প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রেও শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সর্বস্তরের মানুষের মধ্যে সাক্ষরতার বিস্তার ঘটাতে হবে।

ট্যাগ
জনপ্রিয়
বগুড়ায় শিক্ষকের ওপর হামলার অভিযোগ, শিক্ষার্থীকে স্থায়ী ছাড়পত্র

আপডেট সময় : ০৫:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬