দোকান খোলার সময় বাড়ল, জেলা প্রশাসকদের চিঠি দিল মন্ত্রিপরিষদ বিভাগ

  • city post Dhaka Compass
  • আপডেট সময় : ০৬:১৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • 47
দোকান খোলার সময় বাড়ল, জেলা প্রশাসকদের চিঠি দিল মন্ত্রিপরিষদ বিভাগ

দোকান খোলার সময় বাড়ল, জেলা প্রশাসকদের চিঠি দিল মন্ত্রিপরিষদ বিভাগ

ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সারা দেশে দোকানপাট খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে জরুরি চিঠি পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকানপাট এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে এ তথ্য জানিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৪ এপ্রিল তারেক রহমান-এর সঙ্গে ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়। সেই অনুরোধের ভিত্তিতেই দোকান খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই সময়সীমা অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত জ্বালানি সংকটের কারণে গত ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টার পর দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি-এর নেতারা রাত ৮টা পর্যন্ত ব্যবসার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানান।

Share this...

আপডেট সময় : ০৬:১৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬